Powered by Blogger.

আওয়ামী রাজনীতিতে কী পেলাম?

ফেনী  করেসপন্ডেন্ট: দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা ও জনপ্রতিনিধি ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামের পরিবারে আওয়াম...

ফেনী করেসপন্ডেন্ট:

দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা ও জনপ্রতিনিধি ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামের পরিবারে আওয়ামী রাজনীতিতে অনীহা দেখা দিয়েছে। একরাম হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারটির মধ্যে শুরু হয়েছে এই টানপোড়েন।

আওয়ামী রাজনীতি প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিয়ে একরামের স্ত্রী তাসমিন আক্তার বলেন, ‘আওয়ামী রাজনীতি থেকে কী পেলাম? বরং আমার স্বামীকে হারালাম। তারপরও মূল্যায়ন পেলাম না। উপ-নির্বাচন করবো কি না, সেটাও কেউ জিজ্ঞাসা করেনি।’

তবে একরাম হত্যাকাণ্ডের পর তার বড় ভাই রেজাউল হক জসিম ও মোজাম্মেল হক ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘আওয়ামী লীগের এই হত্যা ও নোংরা রাজনীতির সঙ্গে আমরা জড়াতে চাই না। রাজনীতিতে জড়াতে গেলে আবার খুন হতে হবে। এখন চলছে খুনের রাজনীতি। নেতারা এখন কর্মী পালে না, গুণ্ডা পালে। ভবিষ্যতে একরাম পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়াবে না। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নই আসে না।’

কার্যত সেটিই দেখা গেল একরাম পরিবারের কেউ ফুলগাজী উপ-নির্বাচনে অংশগ্রহণ না করায়।

রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত একরাম পরিবারের কেউ মনোনয়ন জমা দেননি। ফলে ওই পরিবার থেকে কারো নির্বাচনে অংশগ্রহণ করার আর সুযোগ থাকল না।

একরাম সমর্থক আলমগীর হোসেন বলেন, ‘ফুলগাজী উপজেলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এলাকা। সেখানে অনেক ত্যাগ পরিশ্রমের ফলে আওয়ামী লীগকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছিলেন একরাম। সেই একরাম পরিবার আজ আওয়ামী লীগের কাছে উপেক্ষিত।’

একরামের এক ঘনিষ্টজন বলেন, ‘দল থেকে কোনো সমর্থন না পাওয়ায় একরাম পরিবার মর্মাহত। আগামীতে তারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়াবেন না।’

এর আগে একরাম হত্যার পর তার স্ত্রী তাসমিন আক্তার আতঙ্ক প্রকাশ করে বলেছিলেন, ‘স্বামী নিহত হওয়ার পর দল থেকে কেউ পরিবারের খোঁজখবর নেয়নি। প্রধানমন্ত্রীর আশ্বাসে ছিলাম। কিন্তু কোনো মূল্যায়ন পাইনি। আমি ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে আছি।

এদিকে, বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নিহত একরামের স্ত্রী তাসমিন আক্তার একক সমর্থন পেলে নির্বাচন করবেন এমন ঘোষণা দিলেও অবশেষে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

COMMENTS

Name

Gmail,1,আত্বহত্যা,1,আবিষ্কার,1,ইমেইল,1,ইসলাম,5,এক্সক্লুসিভ,117,এফিডেভিট,1,ঔষধ,1,কবিতা,2,কসম্যাটিক,1,কসম্যাটিক সার্জারি,1,কাজী,1,কাবিন,1,কোর্ট ম্যারেজ,1,গল্প,1,দিটেকজার্নাল,1,প্রচ্ছদ,2,প্রযুক্তি,2,প্রেম,1,বিজ্ঞান-প্রযুক্তি,5,বিনোদন,6,বিবিসি,1,ব্লক সাইট,1,ভিক্ষাবৃত্তি,1,ভিডিও,3,ভ্রমণ,7,মুক্তমত,1,মুক্তিযোদ্ধা,1,রেসিপি,2,লাইফস্টাইল,5,সম্পর্ক,7,সার্জারি,1,সাহিত্য,3,হামদর্দ,1,
ltr
item
blog: আওয়ামী রাজনীতিতে কী পেলাম?
আওয়ামী রাজনীতিতে কী পেলাম?
blog
https://bdview24me.blogspot.com/2014/08/blog-post_8.html
https://bdview24me.blogspot.com/
http://bdview24me.blogspot.com/
http://bdview24me.blogspot.com/2014/08/blog-post_8.html
true
4108433919245401245
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy