ডেস্ক রিপোর্টঃ চ্যানেল আই এর ইসলামিক অনুষ্ঠান ‘কাফেলা’ অনুষ্ঠানের মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকীকে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় জব...
ডেস্ক রিপোর্টঃ চ্যানেল আই এর ইসলামিক অনুষ্ঠান ‘কাফেলা’ অনুষ্ঠানের মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকীকে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুরির উদ্দেশ্যে তার বাসায় দুর্বৃত্তরা গেলে তিনি বাধা দিলে তাকে হত্যা করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। কে বা কারা নুরুল ইসলামকে হত্যা করেছে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। তাঁর মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীর শোকাহত।

COMMENTS