বিশিষ্ট চলচ্চিত্র ও ডিভি অভিনেতা এটিএম শামসুজ্জামানের এক ছেলে কুশলের হাতে আরেক ছেলে কবির হত্যা মামলায় আগামী ৩১ আগস্ট রায় ঘোষণা করবেন ট্রাইব্...
বিশিষ্ট চলচ্চিত্র ও ডিভি অভিনেতা এটিএম শামসুজ্জামানের এক ছেলে কুশলের হাতে আরেক ছেলে কবির হত্যা মামলায় আগামী ৩১ আগস্ট রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন।
ওই ট্রাইব্যুনালে স্পেশাল পিপি আবু আব্দুল্লাহ ভূইয়া জানান, মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল এটিএম শামসুজ্জামানসহ ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন। এরপর আত্মপক্ষ ও যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার দিন ঠিক হলো।
২০১২ সালের ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় ছেলে কুশলের হতে খুন হন অপর ছেলে কবির। ওইদিনই গ্রেপ্তার হন কুশল।
হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামান নিজেই বাদী হয়ে কুশলের বিরুদ্ধে এই মামলা করেন। ঘটনার পর আসামি কুশল ভাই হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।
ওই বছর ২৫ জুন কুশলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম। ২০১৩ সালের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

COMMENTS