নারায়ণগঞ্জ প্রতিনিধি: চাকরি দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কিশোরীকে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে পুলিশ ২ জনকে ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
চাকরি দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কিশোরীকে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে পুলিশ ২
জনকে গ্রেফতার করেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গ্রেফতার ও কিশোরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফতুল্লার চাঁদমারী এলাকার ওই কিশোরী (১৪) একই এলাকার নিট হাউস নামে একটি গার্মেন্ট কারখানাতে চাকরি করত। তাকে ভালো চাকরির প্রস্তাব দেয় তার সহকর্মী স্বপ্না রিয়া।
ওই প্রলোভনে স্বপ্না রিয়া ও একই এলাকার সুফিয়া মিলে রুহুল নামের এক দালালের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে কিশোরীকে গত ৯ জুন ময়মনসিংহের পতিতাপল্লীতে বিক্রি করে দেয়। এ ঘটনায় কিশোরীর ভাই ফারুক হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন।

COMMENTS