শিরোনাম পড়ে হয়তো অনেকেই অবাক হচ্ছেন! ভাবছেন পুরুষের মাঝে ‘মেয়েলী’ গুণ পছন্দ করার কি হলো, তাই না? কিন্তু শুনতে অদ্ভুত শোনালেও একথা সত্য যে না...
শিরোনাম পড়ে হয়তো অনেকেই অবাক হচ্ছেন! ভাবছেন পুরুষের মাঝে ‘মেয়েলী’ গুণ পছন্দ করার কি হলো, তাই না? কিন্তু শুনতে অদ্ভুত শোনালেও একথা সত্য যে নারীরা পুরুষের মাঝে কিছু ‘মেয়েলী’ গুণ পছন্দ করেন। চিরাচরিত স্বভাবের পুরুষের চাইতে কিছুটা যত্নশীল এবং দ্বায়িত্ববান পুরুষদেরকে নারীরা তাদের পছন্দের তালিকার শীর্ষে রেখে থাকেন।
আসুন জেনে নেয়া যাক পুরুষের মাঝে নারীরা কোন ‘মেয়েলী’ গুণ খোঁজেন। তবে "মেয়েলী" গুণ মানেই কিন্ত সেগুলো খারাপ নয়। বরং সেই গুণ গুলো দেখা মাত্রই মেয়েরা প্রেমে পড়ে যান পুরুষদের এবং এই ধরণের পুরুষদেরকেই সবচাইতে বেশি ভালোবেসে থাকেন স্ত্রীরা!
রান্না করা
যেসব পুরুষরা কিছুটা হলেও রান্না করতে পারে তারা মেয়েদের মনে খুব সহজেই জায়গা করে নিতে পারে। প্রায় সব নারীই চায় তাদের স্বপ্নের পুরুষটি রান্না পারবে। বর্তমান যুগে সাধারণত স্বামী স্ত্রী দুজনেই কর্মব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মধ্যে একজনের পক্ষে পুরো রান্নাঘর সামলানো সম্ভব হয় না অনেক সময়। তাই বেশিরভাগ নারীরাই পুরুষের মধ্যে রান্নার গুণ থাকাটাকে পছন্দ করেন।
ঘর এলোমেলো না করা
পুরুষদের নামে বদনাম আছে যে তারা পুরো ঘর এলোমেলো করে রাখেন। স্ত্রী যতবার ঘর গোছান স্বামী ততবারই ঘর ওলট-পালট করেন। ফলে স্বাভাবিক ভাবেই পুরুষের এই স্বভাবের উপর বিরক্ত থাকেন নারীরা। তাই যেসব পুরুষরা ঘর গুছিয়ে রাখে এবং এখানে ওখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে না তাদেরকে নারীরা খুবই পছন্দ করে। গোছানোর স্বভাবের পুরুষরা নারীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সবসময়।
সন্তানের যত্ন নেয়া
সব নারীরাই চায় তাদের ভালোবাসার পুরুষটি সন্তানের যত্ন নিক। সন্তানের যত্ন নেয়া শুধু মাত্র মায়ের একার দ্বায়িত্ব নয়। সন্তানের বাবারও উচিত সন্তানের যত্ন নেয়া। সন্তানকে খাইয়ে দেয়া, স্কুলে নিয়ে যাওয়া, পোশাক পরানো, পড়াশোনা করানো ইত্যাদি দ্বায়িত্ব পালন করেন যেসব পুরুষ তাদেরকে নারীরা খুব পছন্দ করে এবং দ্বায়িত্ববান পুরুষ মনে করে।
ঘরে সময় কাটানো
পুরুষরা সাধারণত দিনের অধিকাংশ সময়টাই ঘরের বাইরে পার করে আসে। ফলে সঙ্গিনীকে দেয়ার মত তেমন কোনো সময়ই থাকে না তাদের হাতে। কিন্তু নারীরা কিছুটা ঘরোয়া পুরুষদেরকে পছন্দ করে। নিজের স্বাভাবিক কাজ কর্ম শেষ করার পর যেসব পুরুষ ঘরেই বাকি সময়টা কাটিয়ে দেয় তাদেরকে নারীরা বেশ পছন্দ করে। কারণ সারাদিনের ব্যস্ততা শেষে নারীরা চায় তাদের সঙ্গীর সাথে কিছুটা একান্ত ভালোবাসাময় সময় কাটাতে।
চা/কফি বানানো
শুনতে অবাক লাগলেও সত্যি যে নারীরা পুরুষের হাতের এক কাপ গরম চা কিংবা কফি খেতে ভালোবাসে। সকালে ঘুম থেকে উঠে, বিকেলে অথবা কর্মব্যস্ত দিন শেষে ভালোবাসার মানুষটির হাতে বানানো মাত্র এক কাপ চা খেতে পারলেই নারীরা নিজেদেরকে সৌভাগ্যবতী মনে করে।

COMMENTS